চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে পালানো আসামি গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৪:১৭ পিএম

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি আজিজুল শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

শুক্রবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৬ অক্টোবর সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেয়া হয় ডাকাতি মামলার আসামি গোপালগঞ্জের মকছেদপুর থানার জলিরপাড় গ্রামের আজিজুলকে। ভ্যান থেকে নামিয়ে আদালত হেফাজতে নেয়ার সময় কৌশলে হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায় সে।

এ ঘটনায় ওই দিন কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার জানান, আজিজুলকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটসহ জেলা পুলিশের একাধিক দল। 

অবশেষে বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা মডেল থানাসহ একাধিক থানায় খুন, ডাকাতি, দস্যুতা ও চুরিসহ ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

আরও পড়ুন: খাতুনগঞ্জে লোডিং শ্রমিক হত্যার ঘটনায় দুইজন আটক

পুলিশ সুপার আরও জানান, ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেককে প্রধান করে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের আরওআই আব্দুল বারেক। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। 

এছাড়াও ঘটনার দিন দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় কোর্ট পুলিশের এটিএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও নারী কনস্টেবল বেনজির নাহারকে।


একাত্তর/এসজে

সিনেমার গল্পকেও হার মানাচ্ছে পিচ্চি রাজাকে নিয়ে সব ঘটনা! গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০টি মামলার আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন নিয়ে...
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাই গণ-অভ্যুত্থানের মূল প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে ৩৬ দিনব্যাপী এক বৃহৎ কর্মসূচি ঘোষণা করেছে ‘ইনকিলাব মঞ্চ’। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর