রাণীনগরে স্কাউটস সমাবেশ থেকে শিক্ষকের মোটরসাইকেল চুরি

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১২:০০ পিএম

নওগাঁর রাণীনগরে উপজেলা স্কাউটস সমাবেশ থেকে এক শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের রাণীনগর মহিলা কলেজ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরির এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলের মালিক আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন জানান, বিকেলে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে স্কাউটস সমাবেশ চলছিল। আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি মোটরসাইকেল মহিলা কলেজের ভিতরে রেখে স্কাউটস সমাবেশ দেখছিলেন। 

সন্ধ্যায় স্কাউটস সমাবেশ শেষে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেল নিতে গিয়ে তিনি দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: বাধা উপেক্ষা করে ভোর থেকে সমাবেশমুখী বিএনপি নেতাকর্মীরা

তিনি জানান, নিবন্ধিত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। ওই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ১৬-৩৪০০। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। 

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিক্ষকের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর