কক্সবাজারে ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯:৪৭ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া চার শতাধিক পর্যটক দ্বীপ ছেড়েছে। রোববার রাতের মধ্যেই তারা কক্সবাজার পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের শঙ্কায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিনে সকাল থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। উত্তাল জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সারাদিন সূর্যের দেখা মেলেনি, আবহাওয়াও গুমোট। সোমবার সকাল থেকে জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

যেসব পর্যটক দ্বীপে অবস্থান করছেন, তাঁদের জাহাজে ওঠে কক্সবাজার ফিরে যেতে অনুরোধ জানিয়ে দ্বীপে মাইকিং করছে জাহাজ মালিকরা।

আটকা পড়া পর্যটকরা কক্সবাজার থেকে আসা জাহাজে সেন্টমার্টিন ছেড়েছেন। তবে একই জাহাজে করে প্রায় ৫০ জন পর্যটক নতুন করে দ্বীপে এসেছেন। এরা ইচ্ছা করে রয়ে গেছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সাবেকরাই

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দ্বীপের তিন শতাধিক নৌকা, ট্রলার, স্পিডবোট জেটি ঘাটে নোঙর করা আছে।


একাত্তর/আরএ

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
সোমবার থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচল করবে পর্যটকবাহী চার জাহাজ। ডিসেম্বর থেকে দ্বীপে রাত্রিযাপনের অনুমতি থাকায় ও পর্যটকের সাড়া পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
পূর্ব সুন্দরবনের কচিখালীতে ভ্রমণে এসে বিদেশি এক নারী পর্যটক মারা গেছেন। হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন...
গাজীপুরের টঙ্গীর ব্যস্ততম চেরাগ আলী বাজার এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৬টি...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধের এক ঘণ্টারও বেশি সময় পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শ্রমিকদের অবরোধের...
সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট তিন কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দিতে যাচ্ছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর