ঘূর্ণিঝড়ে ভেসে গেলো তিন কোটি টাকার মাছ

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৮:৪২ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ার ও অতিবর্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছের ঘের ও পুকুর তলিয়ে মাছ ভেসে গিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষীরা। 

উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুইদিনের অস্বাভাবিক জোয়ার ও ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় ৩০০টি পুকুর ও ৮০টি ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এতে করে ২ কোটি ৬ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য দিয়েছে মৎস্য বিভাগ। 

উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের মৎস্য ঘেরের মালিক মো. সাগর শিকদার বলেন, অনেক কষ্ট করে কয়েকজন মিলে এবার ঘের করেছি। এতে আমাদের প্রায় দেড় লক্ষ টাকার পোনা মাছ দেয়া আছে। কিন্তু গত দুইদিনের বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে তলিয়ে সব মাছ ভেসে গেছে। ঘুরে দাড়ানোর কোন পথই খোলা নেই। 

একই এলাকার আরেক মাছের ঘেরের মালিক মোস্তফা দফাদার বলেন, কয়েকদিন যাবত আবহাওয়া স্বাভাবিক থাকায় বুঝে উঠতে পারিনি। হঠাৎ করেই বিরামহীন বৃষ্টি ও জোয়ারের পানি বেড়ে গিয়ে ক্ষতিটা হয়ে গেলো। আমার প্রায় লক্ষাধিক টাকার চিংড়ি মাছ ভেসে গেছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল বলেন, আমরা প্রাথমিকভাবে একটি ক্ষয়ক্ষতির  তালিকা তৈরি করেছি। এতে উপজেলা বিভিন্ন এলাকায় ৩শত পুকুর ও ৮০টি মাছের ঘের ডুবে যাওয়ার তথ্য পেয়েছি। পাশাপাশি এসব মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গিয়ে আনুমানিক ৩ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি নির্ধারণ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এ উপজেলার দায়িত্বপ্রাপ্ত (পাউবো) উপসহকারী প্রকৌশলী শুভ হালদার বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তোড়ে নতুন করে উপজেলার কয়েকটি এলাকার প্রায় এক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পাউবোর কলাপাড়া নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধগুলো শিগগিরই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। 

কৃষি বিভাগ থেকে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলার ৬ ইউনিয়নে ২৯ হাজার ৩১০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি না হলে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে দুই দিনের বৃষ্টিতে শীতকালিন সব্জির কিছুটা ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবির বলেন, দুর্যোগে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ১৭টি বাড়িঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন জেলায় পাঠানো হয়েছে।


একাত্তর/এআর

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর