কিশোরীকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০২:৫৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর এলাকার ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের হত্যার ঘটনায় করা মামলায় নবী হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার আসামী পলাতক ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান,  ২০১০ সালের ১ জানুয়ারী ভোরে সোনারগাঁয়ে সাদিপুর এলাকায় কিশোরী বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণের পর গলায় রুমাল প্যাচিয়ে হত্যা করে প্রতিবেশী নবীর হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন। 

এ মামলায় ওই বছরের ২৮ মার্চ আদালতে মামলার অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। ঘটনার চারদিন আড়াইহাজার থেকে নবীরকে গ্রেপ্তার করা হয়। 

পরে আদালত ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে নবী। পরবর্তীতে জামিনে বেরিয়ে পালিয়ে যায় আসামী। 

মামলাটিতে পুলিশ, চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য শেষে আদালত আসামি নবীর হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। 


একাত্তর/এআর

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর