গোবিন্দগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৩:৩৩ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধের (৭০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত বৃদ্ধের তার বয়স আনুমানিক ৭০ বছর। রাতে অথবা ভোরে কোন যানবাহনের ধাক্কায় আহত হয়ে তিনি মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: গোসলে নেমে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জি জানান, রাতে অথবা ভোরে কোন অজ্ঞাত যানের ধাক্কায় আহত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর