মোল্লাহাটে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৬:৫৬ পিএম

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাওলা পাগলা বাজারের বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে খুলনা-মোল্লাহাট পুরাতন সড়কের গাওলা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক চালক। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছয়টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে দুপুর পর্যন্ত উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়নি।

স্থানীয়রা জানান, রূপসা থেকে একটি বালুবাহী ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিলো।  এসময় পাগল বাজারের দুর্বল বেইলি ব্রিজের উপর ট্রাকটি উঠলে বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে যায়। খবর পেয়ে মোল্লাহাট থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত ট্রাকটি উদ্ধার করে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করার ব্যবস্থা করবেন।

image


আরও পড়ুন: আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

এদিকে সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি তুলতে রাতের মধ্যেই ক্রেন চলে আসবে। এরপর ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে। এর জন্য মিস্ত্রি, শ্রমিক ও প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রয়েছে। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে আমরা এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পারবো।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধার হয়নি, ওই সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।


একাত্তর/এসি

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর