ফেসবুকে অর্থাভাবের বার্তা দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৮:২৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে অর্থাভাব জানিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন কুষ্টিয়ার এক কলেজছাত্র। 

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে বিষপানের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত শিক্ষার্থী মিরাজ কুমারখালীর গোবরা চাদপুর গ্রামের আবুল কালামের ছেলে ও কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

ফেসবুকে তার শেষ স্ট্যাটাসে মিরাজ লিখেছিলেন, ‘টাকা না থাকলে এই সমাজে তার কোন মূল্য নাই। তার কোনো বন্ধু নাই। পরিবারের কাছে তার কোন মূল্য নেই। সে যতই অসুস্থ হোক না কেন, আর যতই ভালো ছেলে হোক না কেন! সে সবার থেকে পৃথিবীতে খারাপ ছেলে।’  

আরও পড়ুন: সেনাসদস্য বন্ধুর জন্য পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তরুণ জেলে

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন জানান, মিরাজ দীর্ঘদিন দাঁতের ব্যথায় ভুগছিল। ব্যথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর