চাষাঢ়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:১৩ এএম

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সন্নিকটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। 

শনিবার (২৯ অক্টোবর) ভোরে সরকারী মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ জয়নুর রহমান জনি কুষ্টিয়া জেলার চর প্রাগপুর গ্রামের লালটু মিয়ার ছেলে ও ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেইম এ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর পদে কর্মরত।

চাষাড়া রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, শুক্রবার রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠে জনি। ভোরে তার মরদেহ সরকারী মহিলা কলেজের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেলওয়ে হাসপাতালে পাঠায়। 

আরও পড়ুন: সেনাসদস্য বন্ধুর জন্য পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তরুণ জেলে

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বাস থেকে চাষাঢ়ায় নেমে ফতুল্লা যাওয়ার জন্য অপেক্ষাকালে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তাদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে ছিনতাইকারীরা। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর