প্রকাশ্যে বটি দিয়ে কুপিয়ে সমিল মিস্ত্রিকে হত্যা

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৫:০০ পিএম

কুমিল্লার লাকসামে স’মি‌লের এক শ্রমিক প্রকাশ্যে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক স‌’মিল মিস্ত্রিকে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে উপজেলার খিলা বাজারে এ খুনের ঘটনা ঘটে। 

জানা গেছে, ঘটনার পরপরই ওই স’মিল শ্রমিক মাইনু‌দ্দি‌নকে পুলিশের হেফাজতে নেয়া হয়। নিহত স‌’মিল মিস্ত্রি মনির হোসেনের মরদেহও উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, বাজারের একটি স’মিলে কাজ করছিলেন মনির ও মাইনুদ্দিন। কাজ করার সময় এক‌টি গাছ পড়ে মাইনু‌দ্দি‌ন পা‌য়ে আঘাত পান। এতে মাইনুদ্দিনের সাথে মনিরের কথা-কাটাকাটি হয়। এতে মাইনুদ্দিন ক্ষিপ্ত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মনির ভাত খেয়ে বের হওয়ার সময় হোটেলের রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে মনিরের গলায় কোপ দেয় মাইনুদ্দিন। এতে ঘটনাস্থলেই মারা যান ম‌নির।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পোশাককর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দুই

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ভূইয়া জানান, ঘটনার পর থেকে মাইনুদ্দিন পুলিশ হেফাজতে রয়েছেন। নিহত মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর