রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৫:৪৭ পিএম

নওগাঁর রাণীনগরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কাটরাশইন গ্রামে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

গৃহবধূ নমিতা রাণী (৩২) কাটরাশইন গ্রামের বিথিন চন্দ্রের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিথিন ও তার স্ত্রী নমিতা রাণী সকালের খাবার খাওয়ার পর ছেলে এবং মেয়েকে স্কুলে পাঠায়। এরপর স্বামী বিথিন গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। সকাল আনুমানিক ১০ টার দিকে বিথিন ঘাস কেটে বাড়ি ফিরে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় স্ত্রীর মরদেহ ঝুলতে দেখে। পরে গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। 

নিহতের পরিবারের তথ্য মতে, ওই গৃহবধূ একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে নমিতা রানী আত্মহত্যা করেছেন। 

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

এ ঘটনায় থানায় একটু অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এআর

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর