বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে খুলনা-ঢাকা মহাসড়কের রাজপাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন খুলনা সদরের মোজাম্মেল হকের ছেলে জুবায়ের (২৫) এবং শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৮)। এর সম্পর্কে চাচাতো ভাই। তারা দুইজনই শিক্ষার্থী বলে জানা গেছে।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, পুলিশ ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারি পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি ওই বাসের নিচে চলে যায়। মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর