নড়াইলে নির্বাচনের পর দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১:৪৭ পিএম

নড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সাখাওয়াত মণ্ডল ও বুলু শেখ  নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে সাখাওয়াত মণ্ডল জয়ী হন। এরপর বিজয় মিছিল করলে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পরাজিত সদস্য প্রার্থী বুলু শেখ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

নির্বাচনের দিন সংঘটিত এ সংঘর্ষের জেরে শুক্রবার সন্ধ্যার দিকে সাখাওয়াত মণ্ডল ও বুলু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

এ সময় মহিষখোলা গ্রামে নবনির্বাচিত সদস্য সাখাওয়াত মণ্ডল, শামসুর রহমান ও ইসমাইল শেখের তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা দুইটি মোটরসাইকেল, একটি ইজিবাইক ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, সংঘর্ষে জড়িত আটজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/এসি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর