পটুয়াখালীতে জব্দ ১৫ মণ জাটকা এতিমখানায় বিতরণ

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি ট্রলার থেকে ১৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে জব্দকৃত মাছ এতিমখানা এবং দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে এ মাছ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় একটি নামবিহীন ট্রলার থেকে ১৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: দেশকে ফিরিয়ে দিন, ফয়সালা হবে রাজপথে: ফখরুল

এ বিষয়ে কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আসলাম প্রিয় বলেন, বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ১৫ মন জাটকা উদ্ধার করা হয়েছে। পরে তা এতিমখানা এবং দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: নেছার উদ্দিন।


একাত্তর/আরবিএস  

ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
ইলিশের পোনা জাটকা রক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের সাড়ে আট হাজার জেলের জন্য এবার বিশেষ খাদ্যসহায়তা দিচ্ছে সরকার। বিগত বছরগুলোতে শুধু চাল দেওয়া হলেও এবারই প্রথম চালের পাশাপাশি ডাল, তেল,...
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর