ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করলো স্কুলছাত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

নওগাঁর রাণীনগরে নবম শ্রেণীর একস্কুল ছাত্রী নিজেই ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে ফোন করে। 

ফোন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন উপজেলার পূর্ব বালুভরা গ্রামে গিয়ে বাল্যবিবাহের সকল আয়োজন পণ্ড করে দেন। 

জানা গেছে, মিম আক্তার (১৬) নামের ওই শিক্ষার্থী রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রী এবং উপজেলার পূর্ব বালুভরা গ্রামের বাবু মণ্ডলের মেয়ে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, 'ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানায়, তাকে জোর করে বাবা-মা বিয়ে দিচ্ছেন। এরপর আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাই এবং সাথে সাথে বিবাহের সকল আয়োজন বন্ধ করে দেই।' 

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মেয়ের পরিবার ও স্থানীয়দের বাল্যবিবাহ দেওয়ার কুফল সম্পর্কে জানায়। পরবর্তীতে যদি কেউ এই ধরনের বাল্যবিবাহের আয়োজন করেন তাহলে তাদেরকে আইনের আওতায় এনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।


একাত্তর/এসজে

নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর