মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জেলে

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক জেলে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে সদর উপজেলার বারদরিয়া এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে মারা যান তিনি।

মৃত জেলে একই উপজেলার বারঘরিয়া জামাদার পারা মহল্লার মৃত আত্তাব আলীর ছেলে শুকুদ্দী (৬৫)।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহানন্দা নদীতে ব্রিজের নিচে মাছ ধরার জন্য আসেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে নৌকার উপর দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস দলকে খবর দিলে রাজশাহী থেকে ডুবুরী দল এসে সকাল ১০টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ডুবুরী দল।

আরও পড়ুন: মাদক কারবারির পেটে মিললো ১৩০০ ইয়াবা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা স্বীকার করেন।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর