মানসিক ভারসাম্যহীন তরুণকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার দুই

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

লালমনিরহাটে আমিনুল (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণকে গাছে বেধে বেধড়ক মারপিটের খবর একাত্তর টিভিতে প্রচারের পর এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে দুইজনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইসমাইল হোসেন (৬৩)ও মনজু (৪০)। 

বুধবার (৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মানসিক ভারসাম্যহীন আমিনুলকে সদর উপজেলার দুরারকুঠী বাজারে গাছে বেধে বেধড়ক মারপিটের ঘটনাটি ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এদিকে, আমিনুলের মা বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ওই মামলায় ইসমাইল হোসেন ও  মনজুকে (৪০) গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। 

আরও পড়ুন: মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আলম জানান, মানসিক ভারসাম্যহীন কিশোরকে গাছে বেধে মারপিটের ঘটনায় ফুটেজ পর্যবেক্ষণ করে দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি ও জড়িতদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।


একাত্তর/এসজে

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর