সুন্দরবনে ফিশিং ট্রলারে ভাঙচুর-লুটপাট, আহত চার

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

সুন্দরবনে এফবি সোহেল নামে একটি ফিশিং ট্রলারে হামলা ও লুটপাট চালিয়েছে জেলে নামধারী একদল দুর্বৃত্ত। এতে আহত হয়েছেন চার জেলে। 

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিপক্ষ জেলে বাবুল হাওলাদারের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল ট্রলারটি ভাঙচুর এবং জেলেদের মারধর করে। এসময় তারা প্রায় দেড় লাখ টাকাসহ ট্রলারের বিভিন্ন মালামাল লুটে নেয়। 

রোববার (১৩ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক সোহেল হাওলাদার ও হামলার শিকার জেলেরা এই অভিযোগ করেন। আগেরদিন শনিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অফিস সংলগ্ন বঙ্গোপসাগরে এই হামলার ঘটনা ঘটে। 

আহত জেলেরা হলেন- ট্রলারের মাঝি আ. রহিম হাওলাদার (৩০), জেলে এমাদুল হাওলাদার (৪৫), আজিজুল (১৫) ও পান্না মুন্সী (৬০)। 

এদের মধ্যে গুরুতর আহত ট্রলার মাঝি রহিম ও জেলে এমাদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে।

ট্রলারের মাঝি আ. রহিম জানান, তারা সুন্দরবনের শ্যালা নদী থেকে মাছ ধরে পাথরঘাটার মহিপুরে বিক্রি করতে যান। মাছ বিক্রি করে আবার শ্যালায় ফেরার উদ্দেশে রওনা হন। 

তারা ট্রলার নিয়ে কটকার কাছাকাছি এলে প্রতিপক্ষ দক্ষিণ রাজাপুরের জেলে বাবুল হাওলাদারের নেতৃত্বে ১৫-১৬ জন জেলে দুটি ট্রলারযোগে এসে তাদের ট্র্রলারে হামলা চালান। তারা দুটি ট্রলার দিয়ে সজোরে একের পর এক আঘাত করতে থাকে তাদের ট্রলারে। 

এতে এফবি সোহেল ট্রলারের পেছনের অংশ সম্পূর্ণ ভেঙে সাগরে ভেসে যায়। পরে ওই দুর্বৃত্তরা তাদের ট্রলারে উঠে জেলেদের এলোপাথাড়ি মারধর করে মাছ বিক্রির এক লাখ ৪৮ হাজার টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক মো. সোহেল হাওলাদার বলেন, আমার ট্রলারের জেলে এমাদুল হাওলাদার হামলাকারীদের প্রধান বাবুলের কাছে এক লাখ টাকা পাবেন। সেই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে শত্রুতা। কিন্তু তারা আমার ট্রলারে হামলা চালিয়ে ট্রলার ভাঙচুর ও জেলেদের মারধর করেছে। মাছ বিক্রি করা সমস্ত টাকা নিয়ে গেছে এবং লুটপাট চালিয়েছে। এতে আমার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে। 

আরও পড়ুন: গোয়ালন্দে পদ্মা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত বাবুল হাওলাদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শরণখোলা থানার ডিউটি অফিসার এএসআই ইন্দ্রজিৎ জানান, ট্রলার মালিক সোহেল হাওলাদার এ ব্যাপারে মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর