গোয়ালন্দে পদ্মা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:৩৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী হতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। 

রোববার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে দৌলতদিয়ায় পদ্মা নদীর ক্যানাল ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের আগে আগে মরদেহটি পদ্মার পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

পুলিশ জানায়, বিবস্ত্র মরদেহটির বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে নদীর পাড়ে ভিড় করে স্থানীয় শত শত মানুষ।  

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর দুর্বৃত্তরা নদীর তীরে অল্প পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

মরদেহটি শনাক্ত করার জন্য পিবিআই ও জেলা পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো  

পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর