বগুড়ায় মেডিক্যাল থেকে নবজাতক চুরি, চারদিন পর উদ্ধার

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০২:২৪ পিএম

সরকারি সহযোগিতা দেওয়ার আশ্বাসে বগুড়া শজিমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতক চার দিন পর উদ্ধার হয়েছে। রোববার (১৩ নভেম্বর) গাজীপুরের চন্দ্র এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দীকী জানান, রোববার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় এক বৃদ্ধা শিশুটিকে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেনে। খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি টিম নবজাতকের স্বজনদের নিয়ে রওনা দেয়। সেখানে গিয়ে কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিজেদের সন্তান বলে দাবি করেন বাবা-মা। পরে ওই নবজাতককে নিয়ে রোববার রাত ১১টায় তারা বগুড়া সদর থানায় এসে পৌঁছান।

পরে বগুড়া সদর থানা থেকে শিশুসহ তার মাকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সোমবার তাদের আইনি প্রক্রিয়া মোতাবেক আদালতে পাঠানো হবে এবং আদালতের অনুমতি নিয়ে পুলিশ তাদের বাড়ি পৌঁছে দিবে ৷ 

শিশুটির মায়ের নাম ইতি বেগম, বাবা সৈকত হাসান। তারা বগুড়া সদর উপজেলা এরুলিয়া বানদীঘি এলাকার বাসিন্দা।

জানা গেছে, শিশুটিকে গত বুধবার (৯ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক নারী চুরি করেন।  

শিশুটির স্বজনেরা জানান, সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চার দিন বয়সী ওই নবজাতককে খালার কাছে থেকে চুরি করে নিয়ে যান অজ্ঞাত এক নারী।


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর