জমি নিয়ে বিরোধে বড়ো ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১২:৪০ পিএম

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে বড়ো ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে জেলার কাঁঠালিয়া উপজেলা মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বড়ো ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত ব্যক্তির নাম বেলাল হাওলাদার (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল হক হাওলাদার (৫০)। বেলাল ও নুরুল সম্পর্কে ভাই। তাদের মধ্যে নুরুল বড়ো।

স্থানীয়রা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তার চাচাতো ভাই আল আমিনের বাড়িতে বসবাস করতেন। সকালে বড়ো ভাই নুরুল ঘরের ভেতরে ঢুকে বেলালকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা এসে নুরুলকে আটক করে। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: সকালে নবজাতককে ফেলে দিয়ে সন্ধ্যায় নিতে এলেন মা

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের বড়ো ভাইকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর