রাঙ্গাবালীতে ১৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:৪২ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কেউর হাওলা গ্রাম সংলগ্ন রাবনাবাদ নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওই মাদক কারবারির নাম মঞ্জুরুল হাওলাদার (৪০)। তিনি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, মঞ্জুরুল দীর্ঘদিন ধরে নদীতে মাছ ব্যবসার আড়ালে ট্রলারে করে মাদকের কারবার করছিল। এমন খবরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রাঙ্গাবালী থানার পুলিশ অভিযান চলিয়ে তাকে মদসহ আটক করে।  

পুলিশ আরও জানায়, উপজেলার মৌডুবি ইউনিয়নের মৃদুপাড়া রাখাইন পল্লীতে উৎপাদিত এ চোলাই মদ রাঙ্গাবালীর রাবনাবাদ নদী হয়ে পাশের কলাপাড়া উপজেলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।  

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযানের সময়ে স্থানীয় দুই রাখাইন পালিয়ে গেছে। আটক মঞ্জুরুল এবং ওই দুই রাইখাইনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২০১৮ সালে মঞ্জুরুলের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর