রাজবাড়ীতে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৪:০৭ পিএম

রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার (১৬ নভেম্বর) দুপুর থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে রেলওয়ে পাকশী ডিভিশন। 

উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান, পাকশী ডিভিশনাল ডিপিএম, ডিএক্সসিআই শাহ্ সুফি নুর মোহাম্মদ, ডিইএন নাজিব কায়সারসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন, রাজবাড়ী জেলায় যে সকল রেলওয়ের  সম্পত্তি প্রভাবশালীদের দখলে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কোয়ার্টার দখলমুক্ত ও এক মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরানো হবে। এরই মধ্যে তাদের মালামাল সরিয়ে নেওয়াসহ সম্পত্তি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়াসহ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, বুধবার থেকে রেলওয়ে স্টেশনের আশপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। এ অবৈধ দখলদারদের কারণে রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ থমকে রয়েছে।


একাত্তর/এআর

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর