আদমদীঘিতে ভটভটির ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৫:১২ পিএম

বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় জুনায়েদ হোসেন ১০ বছরের শিশু নিহত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জুনায়েদ হোসেন (১০) রাণীনগরের মধুপুর গ্রামের বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় জুনায়েদ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই ভাইকে হাতুড়িপেটা

আদমদিঘী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, ভটভটির ধাক্কায় শিশু নিহতের ঘটনায় ঘাতক ভটভটি চালক পালিয়ে গেলেও ভটভটিটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর