ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু, অসুস্থ দুই শতাধিক

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৬:০৩ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন শিশুসহ দুই শতাধিক মানুষ। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ওই নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আশরাফুল আলম।

জানা গেছে, নিহত রাহেলা বেগম (৯৪) গজিয়াবাড়ি গ্রামের মৃত বিশা চৌধুরীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের আক্কাস মিঞার বাড়িতে রোববার (১৩ নভেম্বর) রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে আগতদের মাঝে তবারক হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। 

স্থানীয় বাবুর্চি আব্দুল গণির রান্না করা ওই খিচুড়ি খেয়ে নারী ও শিশুসহ ওই গ্রামের দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের চিকিৎসা দিচ্ছেন।

এছাড়াও স্থানীয় মসজিদে মাইকিং করে অসুস্থদেরকে চিকিৎসার জন্য আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিকের বাড়িতে আসতে বলা হয়।

আলেয়া নামে এক নারী জানান, ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে তিনদিন ধরে গ্রামের শিশু ও নারী-পুরুষরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে অসুস্থ হচ্ছেন। বুধবার ভোরে অবস্থা আরও মারাত্মক আকার ধারণ করে।

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, রোববার রাতে খিচুড়ি খাওয়ার পর বুধবার সকাল পর্যন্ত গ্রামের নারী ও শিশুসহ দুই শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাহেলা বেগম নামে গজিয়াবাড়ি গ্রামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন: আদমদীঘিতে ভটভটির ধাক্কায় শিশু নিহত

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আশরাফুল আলম জানান, আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদের মধ্যে ৩০ জনের অবস্থা আশংকাজনক জানিয়ে তিনি বলেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে 
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর