ফরিদগঞ্জে পলাতক জেএমবি সদস্য আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য ও পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১৬ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে আটক করা হয় তাকে। 

জানা গেছে, আটককৃত জেএমবি সদস্য মুহিবুল্লাহ (২৮) ওই মাদ্রাসায় কয়েক মাস ধরে চাকরি করে আসছিলেন। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য ও পলাতক আসামী মহিবুল্লাহ। গত মাসে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় র‍্যাবের দায়ের করা মামলার পলাতক আসামি তিনি। 

আরও পড়ুন: পুকুর থেকে পাঁচদিন ধরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এসআই মো. সেলিম মিয়া অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে আটককৃত ওই জঙ্গি সদস্যকে ফরিদগঞ্জ থানা পুলিশ রাতেই র‌্যাব-৩ এর সদস্যদের কাছে হস্তান্তর করে।


একাত্তর/জো 

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর