লঞ্চঘাটে ট্রলি ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১১:৪৯ এএম

পটুয়াখালীর দুমকির চরগরবদি লঞ্চঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি সাইফুল ইসলাম ও জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপরোক্ত মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত গাজা একটি ট্রলি ব্যাগে করে ঢাকা থেকে বহন করে নিয়ে আসা হয়েছিল। 

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। 

image

তিনি জানান, ঢাকা থেকে লঞ্চ যোগে মাদকদ্রব্য নিয়ে সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম দুমকি আসছেন এমন খবর পেয়ে ভোরে চরগরবদি লঞ্চঘাটে অবস্থান নেয় ডিবি পুলিশের এসআই নজরুল ইসলামসহ একটি দল। ঢাকা থেকে পটুয়াখালীগামী এম. ভি. কাজল-৭ লঞ্চ ভোরে  চরগরবদি ঘাটে ভিড়লে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামে ঐদিন মাদক কারবারি। 

পুলিশ তাদের চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে তিনটি গাজার প্যাকেট পায়ের ভিতরে এবং সেসব জব্দ করে। 

জিজ্ঞাসাবাদে মাদক কারবারীদের জানান,  তারা ঢাকা থেকে গাঁজা সংগ্রহ করে এলাকায় স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতো। 

image


গ্রেপ্তার সাইফুল ইসলাম দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে এবং জহিরুল ইসলাম একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ খানের ছেলে।

গ্রেপ্তার মাদক কারবারি দুজনকে দুমকি থানা পুলিশে হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এআর

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর