কলমাকান্দা সীমান্তে কাদায় আটকা পড়ে বন্যহাতির মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় কাদায় আটকা পড়ে মাঝারি আকারের একটি পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ১১৮৩-১ এস নম্বর পিলার সংলগ্ন জনৈক কৃষক মনসুরের ক্ষেতে মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পায়। 

স্থানীয়রা জানান, সীমান্তে কৃষকদের আমন ক্ষেতের ধান পাকা ও আধাপাকা অবস্থায় রয়েছে। সম্প্রতি কিছুদিন যাবত সন্ধ্যা হলে ভারতীয় সীমান্ত পার হয়ে দলবেঁধে বন্য হাতির পাল আমন ক্ষেতে প্রবেশ করে এবং ধান খেয়ে ফসলের ক্ষতি সাধন করে যাচ্ছে। সীমান্তবর্তী কৃষকরা একত্রিত হয়ে রাতের বেলায় মশাল জ্বালিয়ে পাহারার ব্যবস্থা করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটটি হাতির একটি পাল প্রবেশ করে ধানের ক্ষতিসাধন শুরু করে। এলাকাবাসীর তাড়া খেয়ে হাতির পালটি সীমান্তের ওপারে চলে যায়। 

পরদিন সকালে গ্রামবাসীরা দেখতে পান একটি মাঝারি আকারের পুরুষ হাতি কাদায় আটকে মৃত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের ধারণা, তাড়া খেয়ে হাতির পাল থেকে একটি হাতি কাদায় আটকে রাতের কোন এক সময় মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় কৃষক জহির খান জানান, তার তিন একরের আমন ধান খেতের এক একরের বেশি ধানের ক্ষতি করেছে হাতির পাল। 

ব্যবসায়ী রতন মিয়া জানান, সীমান্ত পার হয়ে হাতির পাল তাদের ফসলের ক্ষতিসাধন না করতে পারে এ ব্যাপারে তারা বনবিভাগের দৃষ্টি কামনা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাদিউল ইসলাম বলেন, প্রতি বছর এই সময়ে হাতির পাল নেমে এসে ফসল ও বাড়ি-ঘরের ক্ষতিসাধন করে। দুঃখের বিষয় বনবিভাগ ও সরকার এবিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। কিছুদিন আগে তার ওয়ার্ডের এক কৃষকের হাতির আক্রমণে মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, এক হাতির মৃত্যুতে প্রতিশোধ নিতে দলবেঁধে যে কোন সময় হাতির পাল এসে বাড়ি-ঘরে হামলা চালাতে পারে। এনিয়ে আমরা গ্রামবাসীরা আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে আছি।

আরও পড়ুন: রাণীনগরে ৩১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে হাতি মৃত্যুর খবরটি পেয়েছেন। বিষয়টি বন বিভাগ ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাত ৯টার দিকে একই ইউনিয়নের বেতগড়া এলাকায় সীমান্ত পার হয়ে ধানী জমিতে হাতির পাল নেমে আসে। স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে তাড়ানোর সময় এক হাতির আক্রমণে সন্যাসীপাড়া এলাকার মো. নূরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।


একাত্তর/এসজে
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর