সরিষাবাড়ীতে স্বামীর মৃত্যুর ১২ দিন পর স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় স্বামীর আত্মহত্যার ১২ দিন পর গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা মহাদান ইউনিয়নে বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সোহরাব বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, নিহত গৃহবধূ শিফা আক্তার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।  

পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বিলবালিয়া গ্রামে প্রতিবেশি জাহাঙ্গীর হোসেনের মেয়ে শিফা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মনসুর মিয়ার। শুরু থেকেই এ সম্পর্ক মেনে নিতে আপত্তি করে আসছিল মনসুর ও শিফার পরিবার। 

পরে পরিবারের মতের বাইরে গিয়ে ২০২১ সালে শিফা আক্তারকে বিয়ে করে মনসুর। শিফাকে বিয়ে করায় ছেলের সাথে মায়ের প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এজন্য প্রায়সময় শিফা আক্তার বাপের বাড়িতে থাকতেন। 

পরিবারের দাবি, এ নিয়ে মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়ে মনসুর। এক পর্যায়ে গত ৮ নভেম্বর বিকেলে আত্মহত্যা করেন তিনি।  

আরও পড়ুন: চাটখিলে শর্টসার্কিটের আগুনে পুড়লো তিন দোকান

এদিকে স্বামীর মৃত্যু মেনে নিতে না পারায় শনিবার সকালে নানাবাড়ির ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিফা আক্তার।

সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসজে

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর