মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে দ্রুতগামী মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাজশাহী একটি কলেজে পড়া সুবাদে উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনার্থপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বির সাথে দেখা করতে রাজশাহী থেকে তার দুই বন্ধু সোমবার সকালে বেড়াতে আসেন।

পরে বিকালে ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে এলাকায় বেড়াতে বের হন। কিন্তু তাদের মোটরবাইকটি দ্রুত গতিতে চলার সময় পথিমধ্যে তাড়াশ- রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই বৈদ্যনার্থপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বি (২০) ও চাপাইনবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন (২০) নিহত হন।

পরে স্থানীয়রা অপর গুরুতর আহত রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজকে (২০) উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর