হেরোইন রাখার দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৯:২১ পিএম

শেরপুরে হেরোইন রাখার দায়ে এক যুবককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮) নকলা উপজেলার মাউরা গ্রামের বাসিন্দা।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় এক মাদক কারবারি বিক্রির উদ্দেশে মাদক নিয়ে ঘোরাফেরা করছেন -এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কানাশাখোলা বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় প্রথমে রাসেল মিয়াকে আটক করে পুলিশ। পরে তার হেফাজত থেকে ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কানাশাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়াকে দোষী সাব্যস্ত করে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন: আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।


একাত্তর/আরএ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর