মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি জেলে আহত

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৯:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন শাহপরীর দ্বীপ গোলারচরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জেলের নাম মোহাম্মদ কাসেম (৩৮)।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচরে নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম (৩৮) টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার মৃত মনো মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ ইফতেখার। তিনি জানান, 'বিষয়টি আমরা জেনেছি। ঘটনার কারণ জানার চেষ্টা করছি।'

স্থানীয় জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, 'সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলে ফেরত আসার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।'

তিনি আরও বলেন, 'এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝিমাল্লারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।'

টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসক খানে আলম বলেন, 'বিকেলে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়েছে।'

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, 'একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।'


একাত্তর/এআর

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর