শিক্ষা কর্মকর্তার ঘণ্টাব্যাপী বক্তব্যে অসুস্থ ১৭ শিক্ষার্থী

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৬:০৮ পিএম

হবিগঞ্জের একটি বিদ্যালয়ে পৌনে এক ঘণ্টা ধরে রোদে দাঁড়িয়ে শিক্ষা কর্মকর্তার বক্তব্য শুনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৭ শিক্ষার্থী। 

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল ও বাকীদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, অসুস্থ ১৭ জনের মধ্যে ১১ জন নবম শ্রেণির, চারজন অষ্টম শ্রেণির ও দুইজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা হলেন - তাহমিনা, মারিয়া, আন্তরা, মুক্তা, বৈশাখী, মীম, মিতু, ঊষা, ঝুমা, প্রমি, রূপালী, তানিয়া, দীপা, নিপা ও নদী। 

শিক্ষার্থীদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মাসুদা জান্নাত জানান, তাদের প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছে। অনেকের চোখ ব্যথা করছে। 

তবে তিনি জানান, শিক্ষার্থীদের অধিকাংশই এখন প্রায় সুস্থ। তাদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অসুস্থ শিক্ষার্থী ঝুমার মা মুর্শেদা খাতুনের অভিযোগ, শিক্ষার্থীদেরকে প্রায় এক ঘণ্টা ধরে রোদে দাঁড়িয়ে রেখে কর্মকর্তারা বক্তব্য রাখছিলেন। এজন্য তারা অসুস্থ হয়ে পড়েছে। 

ঘটনার বর্ণনা দিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুনু মিয়া বলেন, প্রতিদিনের মতো বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অ্যাসেম্বলি শুরু হয়। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছিলেন। সেজন্য শিক্ষার্থীরা অন্যদিনের তুলনায় ১৫ মিনিটি বেশি সময় রোদে দাঁড়িয়ে ছিল।

তিনি জানান, সকাল ১১টার দিকে একজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর আরও ১৬ জন ছাত্রী একইভাবে অসুস্থ হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন: বগুড়ায় নৈশপ্রহরী হত্যার দুই যুগ পর ছয়জনের যাবজ্জীবন

তবে অভিভাবকদের এমন অভিযোগ অস্বীকার করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। 

তার দাবি, রোদে দাঁড়িয়ে থাকার কারণে নয়; সকালবেলা খালি পেটে বাড়ি থেকে বের হওয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।


একাত্তর/এসজে

অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর