ট্রাক্টর ট্রলি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

শেরপুরের ‌ঝিনাইগাতী‌তে মাটি বোঝাই একটি ট্রাক্টর ট্রলি উল্টে চাপা পড়ে ট্রলিটির চালক নিহত হয়েছেন। 

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রেজাউল ইসলাম (৪৫) উপজেলার মধ্য দুপুরিয়া গ্রামের কাবুল আকন্দের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রেজাউল দুপুরিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন এলাকা থেকে মাটি বোঝাই ট্যাফে ট্রাক্টর নিয়ে পার্শ্ববর্তী মাদারপুর গ্রামে রওনা দেন। এসময় স্থানীয় তোতা মেম্বারের বাড়ীর পাশে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এসময় রেজাউল নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি পুকুরে লাফ দিলেও তার শেষরক্ষা হয়নি। ট্রলিটিও রেজাউলের ওপর উল্টে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

আরও পড়ুন: শরণখোলায় বিরল প্রজাতির তক্ষকসহ একজন আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রেজাউলের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর