মুক্তি পেলেন সুনামগঞ্জের ঝুমন দাস

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৯:০৯ পিএম

অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার যুবক ঝুমন দাস আপন। 

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি সুনামগঞ্জ জেলা কারাগার থেকে ছয় মাসের জামিনে মুক্তি পান তিনি। গত ১৩ নভেম্বর হাইকোর্ট থেকে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিতে পারবেন না এই শর্তে আদালত তাকে জামিন দিয়েছিলেন। 

জামিনের দশ দিন পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

কারাগারের ফটকে তাকে গ্রহণ করেন তার স্ত্রী সুইটি রানী দাস ও সন্তান ঈষান দাস সৌম্য।  

ঝুমন দাসের স্ত্রী সুইটি রানী দাস জানান, একটি পোস্ট ধর্মীয় উস্কানি হয়েছে মর্মে অভিযোগ দিয়ে তাকে ৩০ আগস্ট জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করেছিল পুলিশ। পরে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।

গত ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন তিনি। এ ঘটনায় শাল্লা থানা পুলিশ দ্বিতীয় বারের মতো তাকে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।



একাত্তর/এআর

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর