লিখিত পরীক্ষায় প্রতারণা করে মৌখিকে ধরা, চারজন জেলে

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৭:৫১ পিএম

পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে পাশ করে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে পঞ্চগড়ে নিয়োগ বোর্ডের কাছে ধরা পড়েছেন দুই নারী পরীক্ষার্থী।

একই সময়ে জালিয়াতির অভিযোগে আরো দুইজনকে আটক করা হয়।

পঞ্চগড় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্য সচিব বিপ্লব বড়ুয়া বাদী হয়ে থানায় এফআইআর দায়ের করেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

এর আগে গত সোমবার (২৮ নভেম্বর) বিকেলে তাদের আটক করে নিয়োগ বোর্ড। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর তেলিপাড়া গ্রামের পরীক্ষার্থী ইয়াসমিন (২১), একই উপজেলার মির্জাপুর নলপুকুরি গ্রামের পরীক্ষার্থী মৌসুমি আক্তার (২৮), মির্জাপুর তেলিপাড়া গ্রামের সাইদুর রহমান (২৪) এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বড়বাড়ি গ্রামের আসামি ইয়াসমিনের স্বামী এএসআর মাসুদ রয়েল (২৮)।

এদিকে পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার দুলালসহ অজ্ঞাতনামা আসামিরা পলাতক রয়েছেন।

পুলিশ ও এজাহারে জানা যায়, গত ২৫ নভেম্বর পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আসামি ইয়াসমিন এবং মৌসুমীর পঞ্চগড় সরকারি গার্লস স্কুলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো। কিন্তু প্রক্সির মাধ্যমে অন্যরা এই পরীক্ষায় অংশ নেয়।

পরবর্তীতে ২৮ নভেম্বর দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে আসেন ইয়াসমিন ও মৌসুমী। এ সময় তাদের পরীক্ষার প্রশ্নের বিষয়ে নানান বিষয়ে জানতে চাইলে তারা অসংলগ্ন জবাব দেন।

পরিবার কল্যাণ সহকারীর মৌখিক পরীক্ষা বোর্ডের প্রাথমিকভাবে সন্দেহ হলে তাদের লিখিত পরীক্ষার দিনের উত্তরপত্রের অনুরূপে সাদা পৃষ্ঠায় লিখতে দেন।

এ সময় লিখিত পরীক্ষার লেখার সাথে মৌখিক পরীক্ষায় দেওয়া লেখার কোন মিল না থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কৌশলে বোর্ড প্রক্সির বিষয়টি জানতে পারে এবং অপর আসামিদের সম্পর্কে তথ্য জোগাড় করে।

এরপর অভিযুক্ত দুইজনের মাধ্যমে অপর দুই আসামিকে ডাকা হয় এবং কৌশলে তাদের আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশের হেফাজতে তুলে দেয়া হয়।

এদিকে, জিজ্ঞাসাবাদে আসামি ইয়াসমিন স্বীকার করেন তার ভাই সাইদুর এবং স্বামী রয়েল তাকে লিখিত পরীক্ষায় পাস করার বিষয়ে সহায়তা করেন।

সাইদুর ও রয়েলকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, পঞ্চগড় সদর থানার ধাক্কামারা ইউনিয়নের দুলাল নামে পলাতক অপর ব্যক্তি ইয়াসমিনকে পরীক্ষায় না দিয়ে প্রক্সির মাধ্যমে পাশ করে চাকরি নিয়ে দিবেন বলে ১২ লাখ টাকায় চুক্তি করেন।

আরও পড়ুন: বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বগুড়ায় জরুরি অবতরণ

এদিকে মৌসুমিকেও সাইদুর, রয়েল এবং দুলাল টাকার বিনিময়ে প্রক্সির মাধ্যমে চাকরি দেয়ার চুক্তি করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা পক্সিতে পরীক্ষা দেয়া চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর