চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক দুই চোর

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চকমনু মন্ডলের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটককৃতরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন এলাকার বাসিন্দা কালু হোসেন (২৫) ও ডালপট্টির বাসিন্দা রনি হোসেন (২৩)। এসময় আরও দুই চোর পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

বাড়ির মালিক জুয়েল জানান, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বাড়িতে তার স্ত্রী ছিলেন। তিনি দুপুর একটার দিকে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সুযোগে বেশ কয়েকজন চোর প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণের হার, হাতের বালা, কানের দুলসহ প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২২ হাজার টাকা চুরি করে। কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়িতে এসে বাড়ির ভিতরে দুই চোরকে দেখতে পেলে দুই চোর প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন চোরদের ধাওয়া করে ওই দুইজনকে আটক করে। 

আরও পড়ুন: এমপি ভাগ চাওয়ায় বরাদ্দ পাওয়া কম্বল ফেরত দিল চেয়ারম্যানরা

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্থানীয়রা দুই চোরকে পুলিশে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে বলে জানান ওসি।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর