ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (৩ ডিসেম্বর) সকাল আটটার দিকে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সাজ্জাদ হোসেন মিন্টু (৪৭) কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়ার বাসিন্দা। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতেন। অপর নিহত তার চাচাতো ভাইয়ের স্ত্রী শারমিন খাতুন (২৫)। তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। 

পরিবার সূত্রে জানা যায়, সকালে নওপাড়ার নিজ বাড়ি থেকে মিন্টু ও শারমিন মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাওয়ার পথে ভেড়ামারা উপজেলার ১২ মাইলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দু’জনই মারা যান।

আরও পড়ুন: তাস খেলা নিয়ে বিরোধে কীর্তন শিল্পীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুইটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর