মিছিলে যাওয়ার পথে দুই যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০২:০৪ পিএম

কুমিল্লার দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিএনপির কুমিল্লার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা বিএনপির আহবায়ক হাজীর আমিনুর রশিদ ইয়া‌ছিন জানান, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পল্লবী থানার ৫নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনকে হত্যা এবং বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য ওয়াসিম, জহির যাচ্ছিলেন। এসময় দলীয় কার্যালয়ের প্রবেশপথ থেকে তাদের গাড়িতে উঠিয়ে নেয় পুলিশ।

পরে ওয়াসিম ও জহিরকে ছাড়াই নেতাকর্মীরা মিছিল বের করেন।

এ সময় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু বলেন, ঢাকার সমাবেশের পূর্বে নেতাকর্মীদের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছিলো কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় ওয়াশিম ও জহিরকে ধরে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: নাশকতায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আমরা তাদের ধাওয়া দিইনি। তারাই পালিয়েছেন আমাদের দেখে। আর ওয়াসিম ও জহিরের নামে মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/আরএ

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর