সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:১৭ পিএম

শেরপুরে নিখোঁজের চারদিন পর বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের সিংপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহ দুইটি অটোচালক মোর্শেদের (৩৮) স্ত্রী রোমানা আক্তার রোকসানা (২৮) ও ছেলে জুনাইদ হাসান রাফির (১১)। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে নিহত নারীর স্বামী ও শাশুড়ীসহ তিনজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তারা দুইজনেই গত শনিবার (৩ ডিসেম্বর) সিংপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। নিহত রোকসানা পেশায় একজন সেবিকা ও তার ছেলে রাফি শহরের সাত রঙ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ আরও জানায়, গত রাতে রোকসানার বোন শেরপুর সদর থানায় রোকসানা ও তার ছেলের নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। পরে দুপুরে তাদের বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: স্বামীকে ছুরিকাঘাতে হত্যার পর পলাতক স্ত্রী

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রোকসানার স্বামী ও শাশুড়ীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।


একাত্তর/জো

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর