উখিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১০:০৫ এএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে সলিম উল্লাহ (৩৩) নামে একজন ও অজ্ঞাত এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ও বি-৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সলিম উল্লাহ বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-২৪ ব্লকের মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে। অপরজনের-নাম পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে ৪০-৫০ জন সন্ত্রাসী তার বাড়ি ঘেরাও করে। 

খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৭৩ রাউন্ড গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশী পিস্তলের ম্যাগাজিন (১১ রাউন্ড গুলি ভর্তি), শটগানের চারটি কার্তুজ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসজে 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর