ঢাকাগামী পশ্চিমাঞ্চল রেলের সাত ট্রেনের যাত্রা বাতিল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:০০ পিএম

লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর  পঞ্চগড়,  চিলাহাটি, বেনাপোল ও রাজশাহী থেকে ঢাকাগামী সাতটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গে আসার প্রধান ও একমাত্র রেল রুট টাঙ্গাইল ও বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশন। গত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবস্থিত ব্লক সেকশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা এসব ট্রেন সময় মতো গন্তব্য স্থানে পৌছাতে পারেনি। তাই মঙ্গলবার এর এই সাতটি ট্রেনের ঢাকা গামী যাত্রা বাতিল করা হয়েছে।

লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর থেকে রংপুর এক্সপ্রেস এবং পঞ্চগড় থেকে পঞ্চগড়  এক্সপ্রেস, রাজশাহী থেকে সিল্ক সিটি  বেনাপোল হতে বেনাপোল এক্সপ্রেস, চিলাহাটি টু ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যাবার কথা থকলেও আজ অন্য লোকাল এবং মেইল ট্রেন সময় অনুযায়ী চলাচল করছে। কিন্তু স্টেশন থেকে উল্লেখিত সাতটি ট্রেন ছাড়েনি।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার গ্রেড-১ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নুরুন্নবী ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে। 

আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তি পরীক্ষার তারিখ পেছালো

তিনি বলেন, আজকের এক্সপ্রেস ট্রেনগুলোর যারা টিকেট কিনেছিলেন তাদের টিকেট গ্রহণ করে টাকা ফেরত দেওয়া হচ্ছে। বুধবার থেকে সব ট্রেন নিয়ম অনুযায়ী চলবে।

একই কথা জানান পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় ডিআরএম (ভারপ্রাপ্ত) মোস্তাফিজার রহমান ভুঁইয়া। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর