রাণীনগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ পিএম

নওগাঁর রাণীনগরে রেজাদুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেজাদুল ইসলাম বড়গাছা উত্তরপাড়া গ্রামের আব্দুস জব্বারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বুধবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে আসেন রেজাদুল। এরপর রাত আনুমানিক ৩টার দিকে আবারো বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাতে আর বাড়ি ফেরেনি রেজাদুল।

সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় রেজাদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পুকুর পাড়ে মিললো শিশুর মরদেহ, যুবক আটক

নিহতের পরিবারের দাবি- রেজাদুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন রেজাদুল আত্মহত্যা করে থাকতে পারেন।


একাত্তর/আরএ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর