নসিমন ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও বালুবোঝাই এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নসিমনের যাত্রী এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। 

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত পান ব্যবসায়ী এনামুল ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার মৃত আজম মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় নসিমন ও বালুবোঝাই এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পান ব্যবসায়ী এনামুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নসিমন চালক ও অপর নসিমন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন মাদুর ব্যবসায়ী

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও নসিমনটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
বাগেরহাটের রামপাল উপজেলায় একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর