সিলিন্ডার বিস্ফোরণে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ পিএম

নরসিংদীর রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার চরাঞ্জলের চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নূরুল ইসলাম (৪০) ওই এলাকার মৃত তাল মিয়ার ছেলে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, নূরুল ইসলামরা চার ভাই। সে সবার ছোট। তার তৃতীয় ভাই আহাম্মদ বেলুন বিক্রি করেন। বাড়িতে তিনি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলিয়ে থাকেন। শনিবার সকালে নুরুল ইসলাম ঘুম থেকে উঠে বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন। এসময় হঠাৎ করে ঘরের বাহিরে রাখা সিলিন্ডারটির বিস্ফোরণ হয়। বিস্ফোরণে টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়। এসময় বিস্ফোরণে ঘরের সিমেন্টের পিলারের কিছু অংশ ছিটকে নূরুল ইসলামের মাথায় লাগলে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্পিডবোটের মাধ্যমে ভৈরবে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: খাবারে চেতনানাশক মিশিয়ে লুটপাট, চারজন হাসপাতালে ভর্তি

রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার জানান, সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ব্যাপারে আমরা এখনও কোন খবর পাইনি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।


একাত্তর/জো

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর