পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাগাইড়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:০২ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলের জালে ২৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। 

রোববার (২৫ ডিসেম্বর) সকালে জেলা শহরের গোদার বাজার এলাকার জেলে নুরাল হলদারের জালে মাছটি ধরা পরে। পরে মাছটিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তে নিয়ে আসলে মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

গোদারবাজার এলাকার জেলে নুরাল হলদার জানান, ভোর থেকে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় বড় মাছ ধরার আশায় জাল ফেলছিলেন তিনিসহ তার দলের সদস্যরা। এরপর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট এলাকায় সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ জালে টান পরলে বুঝতে পারেন জালে বিশাল আকৃতির কোন মাছ ধরা পরেছে। দ্রুত জালটিকে টেনে তুলে মাছটি নৌকায় উঠানো হয়।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, পদ্মা নদীর পানি কমার ফলে এখন মাঝেমধ্যে এমন বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। সকালে ধরা পরা মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় কিনে নিয়ে বিক্রির জন্য বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আপাতত মাছটি ফেরিঘাটের পন্টুনের সাথে বেধে রাখা হয়েছে।

আরও পড়ুন: মেঘনায় অস্ত্রশস্ত্রসহ ১৩ ডাকাত আটক

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ জানান, এ বছর ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় মাঝেমধ্যেই এমন বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।


একাত্তর/জো 

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর