দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১১:৫৭ এএম

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে ভিড়েছে মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকে থাকা চারটি ফেরি। 

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। 

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, এই নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে আটটার সময় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-গৌরীপুর ট্রেন চলাচল বন্ধ

সেইসাথে ঘাট এলাকায় আটকে থাকা ছোট-বড় শতাধিক যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে...
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর