লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দোলাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি তারা জানিয়েছেন।

কমান্ডার আব্দুল জলিল বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতলকুচি থানার ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মধুসুদন ক্যাম্পের টহলরত সদস্যরা গুলি চালালে দু’জন নিহত হন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংগলু নাজির হোসেন (৪০) ও পাশের বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)।

বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম জানান, বাংলাদেশ থেকে প্রায় ২০ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল গরু আনতে। বিএসএফের গুলিতে দু’জন আহত হলে বাকিরা তাদের দেশে নিয়ে আসেন।

আরও পড়ুন: ৩০৭ কোটি টাকার সার আমদানির সিদ্ধান্ত

সাদিক হোসেনের চাচা হুমায়ুন কবীর বলেন, মরদেহ বাড়িতে আছে। বিজিবি-পুলিশ এসে বলেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা যাবে না।

কবীর স্বীকার করেন, তার ভাতিজা গরু চোরাকারবারিতে জড়িত ছিলেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠাবো।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর