বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

বগুড়ার গাবতলীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৪২) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় গাবতলী  উপজেলার ভবের বাজার রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার। 

তিনি জানান, শনিবার সকালে গাবতলীর ভবের বাজার রেল ব্রিজ এলাকায় বগুড়া থেকে লালমনিরহাটগামী ট্রেনের সাথে মানসিক ভারসাম্যহীন ওই নারীর ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ওই নারীকে  উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার আরও জানান, মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। তার পরিচয় শনাক্তের কাজ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  


একাত্তর/এআর
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর