ভ্যান ভেঙ্গে সড়কে পড়া যাত্রীদের ট্রাকচাপা, হতাহত তিন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানের এঙ্গেল ভেঙ্গে যাত্রীরা মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাপায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নাজমুল শেখ (৩০) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের সাকিম শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহত দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল পৌনে নয়টার দিকে ব্যাটারি চালিত ভ্যানে পাঁচজন যাত্রী কুষ্টিয়া যাবার পথে বাঁশআড়া নামক স্থানে ভ্যানের এঙ্গেল ভেঙে যাত্রীরা সড়কের ওপর পড়ে যান। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং দুজনকে মারাত্মক আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: পাঁচ বছর পর সুন্দরবনে বাঘ গণনা

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন অফিসার প্রদীপ কুমার মন্ডল জানান, ঘটনাস্থলেই একজন মারা যান এবং দুজনকে মারাত্মক আহত অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ যাত্রীর সকলেই রাজমিস্ত্রির কাজ করেন। মরদেহ হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর